রহিমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
শাহজাহান সিরাজের নেতৃত্বে ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময়, কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭ নম্বর রহিমগঞ্জ ইউনিয়নে আগামী ২৮ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় রহিমগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটির আয়োজনে ছিল ৭ নম্বর রহিমগঞ্জ ইউনিয়ন যুবদল।









